খড়্গপুরের প্রতিটা জায়গায় এসি লাগিয়ে অফিস তৈরি করেছে, সন্ধ্যাবেলা করে ধান্দা হচ্ছে, তৃণমূল কে আক্রমণ দিলীপ ঘোষের।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — মালদায় এসে কি জানালেন দিলীপ ঘোষ খড়গ পুরে দিলীপ ঘোষের বাংলোতে নোটিশ
আমার বাংলো নয় রেলের বাংলো। যে তৃণমূলের নেতারা এটিকে ইস্যু করছে তারা খড়্গপুরের প্রতিটা জায়গায় এসি লাগিয়ে অফিস তৈরি করেছে। সন্ধ্যাবেলা করে ধান্দা হচ্ছে। তারা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে।
চাকরি বাতিল নিয়ে মন্তব্য
ষড়যন্ত্র করে ৮ হাজার লোকের কাছে টাকা নিয়ে চাকরি দিল। বিজেপি না টাকা দিয়েছে, না টাকা নিয়েছে বিজেপি আন্দোলন করেছে। যারা বৈধ শিক্ষক তাদের জন্য বিজেপি আন্দোলন করছে করবে। যে শিক্ষকদের আজকে স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তারা আজ রাস্তায় মার খাচ্ছে এর দায় টা কার। সমস্ত ডকুমেন্টস নষ্ট করা হল কেন।
মোথাবাড়ি প্রসঙ্গে বক্তব্য
পুলিশ বিরোধীদের বা হিন্দুদের রক্ষা করবে এটা আমরা বিশ্বাস করি না। মোথা বাড়িতে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে ২০ হাজার লোক পথে নেমেছিল। হিন্দুরাই এর প্রতিকার করবে। বাংলাদেশের হিন্দুদের মত পালিয়ে যাবে না।

