একাধিক দাবিতে গত মঙ্গলবার থেকে পদযাত্রা শুরু করেছে ঘাসফুল শিবির।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বকেয়া পি এফ প্রদান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, গ্র্যাচুইটির টাকা প্রদান সহ একাধিক দাবিতে গত মঙ্গলবার থেকে পদযাত্রা শুরু করেছে ঘাসফুল শিবির। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান হয়ে তাসাটি চা বাগান হয়ে দলগাঁও চা বাগানে এসে পৌঁছায় পদযাত্রাটি। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা আইএনটিটিইউসির সভাপতি বিনোদ মিঞ্জ,ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস, ফালাকাটা গ্রামীণ ব্লক আইএনটিটিইউসির সভাপতি আনন্দ খাড়িয়া ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি উত্তম সাহা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা। এদিন সন্ধ্যায় দলগাঁও থেকে জলপাইগুড়ি জেলার গয়েরকাটার উদ্দেশ্যে রওনা দেয় ওই পদ্যাত্রাটি। আগামী ১১ এপ্রিল জলপাইগুড়িতে আঞ্চলিক পিএফ অফিস ঘেরাও অভিযান রয়েছে।

