গলায় দড়ি পেঁচিয়ে মোটর বাইকে বেঁধে ছাঁচড়ানোর অভিযোগ, আর তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু যুবকের, অভিযোগ পরিবারের।

নিজস্ব সংবাদদাতা, মালদা: গৃহস্থ বাড়িতে চুরি করা সন্দেহে এক যুবককে খুন করার অভিযোগ। গলায় দড়ি পেঁচিয়ে মোটর বাইকে বেঁধে ছাঁচড়ানোর অভিযোগ। আর তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু যুবকের, অভিযোগ পরিবারের। মালদহের ইংলিশ বাজার থানার নিত্যানন্দপুর এলাকার ঘটনা। জানা গেছে মৃত যুবকের নাম মিঠু ঘোষ। পেশায় শ্রমিক। আজ সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি ফাঁকা মাঠ থেকে তার দেহ উদ্ধার হয়। মৃত যুবকের পরিবারের অভিযোগ, গত পয়লা এপ্রিল সংশ্লিষ্ট এলাকায় এক গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার বেশ কয়েকদিন পর গৃহস্থ বাড়ির সদস্যরা মিঠু ঘোষ এবং তার ছেলের নামে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে গত ৭ তারিখ মিঠু ঘোষ কে জিজ্ঞাসাবাদেক জন্য আটক করে পুলিশ। কিন্তু পরের দিনই মিঠু ঘোষ কে ছেড়ে দেয় পুলিশ। পরিবারের অভিযোগ বাড়িতে এসেই গতকাল রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মিঠু। আজ বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় ছ্যাকা এবং আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ ওই গৃহস্থ বাড়িতে মিঠু ঘোষ চুরি করেছে এই সন্দেহেই তাকে মেরে ফেলা হয়েছে। আমরা বিচার চাই। তবে যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোন খুনের অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষ থেকে ইংলিশ বাজার থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *