মুখ্যমন্ত্রী অসভ্যতামি করছেন, বালুরঘাটের সভায় এই ভাষাতেই আক্রমণ করলেন আরএসপির রাজ্য সম্পাদক তপন হোর।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মুখ্যমন্ত্রী অসভ্যতামি করছেন। তিনি না বলেন আর যা করেন তা তাঁর অন্ত্যন্ত চালাকি মাত্র। চালাকি দিয়ে আর যাই হউক মহৎ কাজ হয়না। আদালতে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী পুরো একটা বছর সুযোগ পেয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগ করা উচিৎ।
সোমবার নিয়োগ দুর্নীতি ও শিক্ষক ছাটাই নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতায় বালুরঘাটের সভায় এই ভাষাতেই আক্রমণ করলেন আরএসপির রাজ্য সম্পাদক তপন হোর। নিয়োগ দুর্নীতি ও কৃষকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি পালন করে আরএসপি। প্রশাসনিক ভবনের সামনের এই বিক্ষোভ সভায় প্রধানবক্তা দলের রাজ্য সম্পাদক তপন হোর। উপস্থিত ছিলেন দঃ দিনাজপুর জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস সহ অনেকেই।

