মাছ বিলিতে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন হবিবপুরের পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতি সুখীরানী সাহা।
দেবাশীষ পাল,, মালদাঃ—- হবিবপুর ব্লক প্রশাসনের সঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির বিভিন্ন বিষয়ে অভিযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। টেন্ডার নিয়ে অভিযোগের পর এবার সামনে এল মাছ চাষিদের জন্য মাছ বিলি’র অভিযোগ নিয়ে। এদিন মাছ বিলিতে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন হবিবপুরের পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতি সুখীরানী সাহা। সোমবার দুপুরে ব্লক অফিস চত্বরের মৎস্য দপ্তরের সামনে সহকর্মীদের নিয়ে বিক্ষোভ দেখান তিনি। অভিযোগ কৃষকদের নিয়ম মেনে মাছ দেওয়া হচ্ছে না। পরিমাণেও কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। জানা গিয়েছে, ২৬৪ জন কৃষককে মাছ দেওয়ার কথা রয়েছে। এদিন ২০০ জন কৃষককে মাছ দেওয়া হয়। ১৪ কিলো করে মাছ দেওয়া হয়েছে। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি প্রায় ৩০ কেজি করে মাছ দেওয়ার কথা। কিন্তু মাছ চাষিদের ঠকিয়ে অনেক কম মাছ দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই এমন অভিযোগে বিড়ম্বনায় পড়েছে ব্লক প্রশাসন। এখন দেখার এই অভিযোগের সমাধান কোন পথে হয়।

