ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হলো।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শ্রী সত্য সাই সেবা সংস্থার জটেশ্বর শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হল জটেশ্বরে। রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বীরপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট ৩১ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানান সংস্থার আলিপুরদুয়ার জেলা সভাপতি আসিস চক্রবর্তী। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

