জল সঙ্কট মেটাতে উচ্চ পর্যায়ের মিটিং আয়োজিত হলো বালুরঘাট প্রশাসনিক ভবনে।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা জুড়ে শুরু হয়েছে জলের সমস্যা প্রায় প্রতিটা ব্লকে পানীয় জল বা নিত্য ব্যবহার জল নিয়ে হাহাকার করেছে সাধারণ বাসিন্দাদের মধ্যে পরিস্থিতি এতটাই ঘোরালো যে জেলা প্রশাসনিক ভবনে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ব্লক উন্নয়ন আধিকারিক পিএইচপি আধিকারিক দপ্তরের আধিকারিক এবং জেলা শাসকের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের মিটিং আয়োজিত হলো বালুরঘাট প্রশাসনিক ভবনে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র যিনি পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী রিভিউ মিটিংয়ে জেলার সবথেকে বেশি খরাপ্রবণ ব্লক তপন ও গঙ্গারামপুরের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে বিশেষ আলোচনা হয়েছে এছাড়াও পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান কিভাবে করা যায় সে বিষয়েও দীর্ঘ আলোচনা হয়েছে শুক্রবার বিকেলে আয়োজিত এই রিভিউ মিটিংয়ে যে সমস্ত অঞ্চলে এখনো পর্যন্ত জল জীবন মিশনের কাজ পৌঁছায়নি এবং যেখানে পানীয় জলের সমস্যা ভয়ংকর আকার ধারণ করেছে সেখানে সাবমারসিবল বসিয়ে অথবা জলের ট্রাঙ্কার পাঠিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে পারে।
বাইট মন্ত্রী বিপ্লব মিত্র
৷ ডিএম বিজীন কৃষনা

