সমাজের বিভিন্ন স্তরের প্রায় ১ হাজার সাধারণ মানুষকে নিয়ে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ২৫ টি রোজা ইফতার পার্টি।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার বিকেলে করণদিঘী ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েতের বিকৌর এলিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ও নর্থ বেঙ্গল এলিট ফার্মাসি কলেজের অসংখ্য ছাত্র-ছাত্রী , স্থানীয় মানুষ , সমাজসেবী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় ১ হাজার সাধারণ মানুষকে নিয়ে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ২৫ টি রোজা ইফতার পার্টি যেখানে মুখ্য অতিথির ভূমিকা পালন করেন করণদিঘী বিধানসভার স্থানীয় বিধায়ক গৌতম পাল।
এদিনের এই ইফতার মাহফিল প্রসঙ্গে বিকৌর নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজের সেক্রেটারি মহম্মদ আবুল কালাম জানান সকলের মধ্যে শান্তির বার্তা দেওয়ার লক্ষ্যেই জাতি ধর্ম নির্বিশেষে করণদিঘী ব্লকের বিকৌরে এই আয়োজন করা হয় যেখানে প্রায় এক হাজার জনের ইফতারের ব্যবস্থা গ্রহণ করা হয় ফল, জুস ও দেশি মুরগির মাংস ভাত ও ছিলো খাবারের তালিকায় বিভিন্ন ধরনের ফল।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিধায়ক গৌতম পাল জানান ঐতিহ্যবাহী স্বনামধন্য এই কলেজ, বিগত বছরগুলির মত এবছরও এই মহান কাজের মধ্যে দিয়ে শান্তির বার্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেবার জন্য কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং আগামী ভবিষ্যতে করণদিঘী বিধানসভা কেন্দ্রে এই সংস্কৃতি নিয়ে চলার আহ্বান জানিয়েছেন। আর কি কি জানালেন কলেজের সেক্রেটারি আবুল কালাম এবং ইফতারের বিশেষ অতিথি বিধায়ক গৌতম পাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *