বাংলাদেশ থেকে স্বপ্নাদেশ, টাঙ্গন নদীর ঘাটে ভেসে এসেছিল মায়ের কাঠামো! বুড়ি কালীর পুজো ঘিরে লোককথা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হাসপাতাল সংলগ্ন বুড়ি কালী মায়ের পুজোর প্রস্তুতি চলছে জোড় কদমে,এখানে বুড়ি কালীর মার দৈর্ঘ্যর প্রায় ২৬ ফুট, বুড়িমা কালী পুজো উৎসব কমিটির এক সদস্য অরিন্দম সাহা জানিয়েছেন বহু বছর আগে সাহা পরিবারের এক বংশধরের এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে স্বর্গীয় ননীগোপাল সাহা ও ভোলানাথ সাহা, তারপর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে আসেন তারা তারপরে তাদেরকে বুড়িমা স্বপ্ন দেয় বাংলাদেশ থেকে বুলবুলচণ্ডী টাঙ্গন নদীর ঘাটে বুড়িমার কাঠামো ভেসে আসে সেখান থেকে বুড়িমার কাঠামো তুলে এনে১৯৪৪সাল থেকে শুরু হয় হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় সংলগ্ন মন্দিরে এই বুড়ি কালী মায়ের পুজো প্রতিষ্ঠিত করে, বর্তমান মন্দিরের সেবায়েত তপন কুমার সাহা এই পুজো এবছর ৮২তম বছর পদার্পণ করল এবারে চন্দননগরে আলোকসজ্জা সেজে উঠছে,এখানে রয়েছে বলি প্রথা এই কালীমাতা জাগ্রত বলে দুর দুরন্ত থেকে ভক্ত আসে। এই এলাকায় ভক্তদের ঢল নামে এই পূজা কে ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *