আজ ভোর থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে ৪০০ জন গণনা কর্মী বনাঞ্চলে গন্ডার গুনতে ঢুকেছেন।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার সুমারি শুরু হল। ভোর থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে ৪০০ জন গণনা কর্মী বনাঞ্চলে গন্ডার গুনতে ঢুকেছেন। বনকর্মীদের সঙ্গে ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও এই গন্ডার গণনায় অংশ নিয়েছেন। কুনকি হাতির পিঠে চেপে গহন অরন্য যেখানে পায়ে হেটে পৌঁছানো সম্ভব নয়, সেখানে পৌছেছেন বনকর্মীরা। জানা গিয়েছে, প্রতিবছর প্রায় ১ লক্ষ পর্যটক জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার দেখতে আসেন।

