তৃণমূল পরিচালিত বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে দেড় বছর ধরে কোন এলাকায় কাজ হচ্ছে না বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় । তৃণমূলের গ্রাম পঞ্চায়েতে দুই সদস্যদের মধ্যে গোষ্ঠী কোন্দল আর তার জেরে পরিষেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ* রীতিমতো এলাকার মানুষ পঞ্চায়েতের ভূমিকায় ক্ষোভ উগরে দিচ্ছেন । হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত । আজকে এই তৃণমূল পরিচালিত বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে দেড় বছর ধরে কোন এলাকায় কাজ হচ্ছে না বলে অভিযোগ গোটা এলাকায় উন্নয়ন এর কাজ একেবারে বন্ধ হয়ে পড়েছে । এলাকা বাসিন্দাদের অভিযোগ এলাকায় রাস্তা বেহাল, রাস্তা থেকে ইট বেরিয়ে গেছে। যাতায়াত করতে চরম সমস্যায় মুখে পড়তে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে এই বেহাল রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে রাস্তায় ড্রেন পরিস্কার হচ্ছে না এলাকায় ঝোপ জঙ্গলে ভরে থাকে পরিষ্কার হয় না l পানীয় জলের ও সমস্যা । প্রায় দেড় বছর ধরে এলাকার উন্নয়ন একেবারে থমকে গিয়েছে । বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজীব মন্ডল জানান আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক স্বচ্ছতা মেনে আমরা কাজ করি তবে গ্রাম পঞ্চায়েতের অনেক মেম্বার এখানে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হতে দিচ্ছে না lদেড় বছর ধরে এলাকায় কোনো কাজ হয়নি l বুলবুল চন্ডি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা পীযূষ মন্ডল নিজের ব্যক্তিগত স্বার্থে জনমুখী প্রকল্পের কাজের টেন্ডার পাস হতে দিচ্ছে না বলে অভিযোগ l
বুলবুল চন্ডি অঞ্চলের তৃণমূল সভাপতি রাজীব দাগা জানান দেড় বছর ধরে বুলবুল চন্ডি গ্রাম পঞ্চায়েতে কোনো রকম ভাবে টেন্ডার পাস হচ্ছে না বুলবুল চন্ডি এলাকায় কোন উন্নয়ন নেই আমাদের নিজেদের লজ্জা লাগছে যে আমরা জনপ্রতিনিধি হলেও লোকের কাজ করতে পারছি না বুলবুল চন্ডী পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মন্ডল সাথে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের কিছু সদস্য তারা এই টেন্ডার প্রক্রিয়া করতে দিচ্ছে না। এলাকার মানুষের স্বার্থে নয় ব্যক্তিগত স্বার্থেই এলাকার উন্নয়ন হতে দিচ্ছে না বলে অভিযোগ অন্যদিকে বুলবুল চন্ডি গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মন্ডল জানান যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন গ্রাম পঞ্চায়েতের কিছু সদস্যই তারা উন্নয়নমূলক কাজের হওয়ার ক্ষেত্রে বিরোধিতা করছেন বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু উন্নয়নমূলক কাজ হয়েছে এখনও হচ্ছে এবং টেন্ডার প্রক্রিয়া সরকারি নিয়ম মেনেই করা হচ্ছে l
তৃণমূলের এই গোষ্ঠী আন্দোলনের পাল্টা দিয়েছে বিজেপিও দক্ষিণ মালদা বিজেপির সহ-সভাপতি অজয় গাঙ্গুলী জানান আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন তার দলের নেতা কর্মীদেরকে একসাথে মিলে কাজ কর মানুষের পাশে থাকুক পঞ্চায়েতে যাতে কোন দুর্নীতি না থাকে মানুষের প্রাপ্য অধিকার মানুষ যাতে পায় সরকারি প্রকল্পের সুবিধা ও যাতে মানুষ পায় কিন্তু আজকে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের চিত্রটা ঠিক উল্টো এখানে তৃণমূলের মেম্বারদের দুটো গোষ্ঠীর মধ্যেই গোষ্ঠী গন্ডল আর এর জেরে ই এলাকায় উন্নয়ন থমকে পড়ে রয়েছে আমরা চাই প্রশাসন যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *