পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা, ধাওয়া করে বালি বোঝাই ট্রাক্টর আটক জটেশ্বরে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্রাক্টর-সহ চালককে আটক করল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। বুধবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলি নদী এলাকা থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করে পাচার করা হচ্ছিল। সেই খবর পেয়েই জটেশ্বর ফাঁড়ির পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালি বোঝাই ট্রাক্টরটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। পুলিশ পিছু ধাওয়া করে বেংকান্দি এলাকা থেকে ট্রাক্টরটি আটক করে। পাশাপাশি চালককেও আটক করা হয়। জটেশ্বর ফাঁড়ির ওসি অরূপ বৈদ্য জানান, ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই বেআইনি বালি উত্তোলন ও পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *