বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে বক্সায় আসা বাঘিনীর জলাশয়ে জলপানের ছবি প্রকাশ বনদপ্তরের।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ভিন্নরাজ্য ভিন্ন বনাঞ্চল নিজেকে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে বক্সা জঙ্গলে আনা বাঘিনী। বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে স্থানে বাঘিনী রয়েছে সেই স্থানের সঙ্গে পরিচিত হতে শুরু করেছে সে। বনদপ্তর এর ট্র্যাপ ক্যামেরায় উঠে এলো সেই ছবি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের তরফে যে এনক্লোজারে বাঘিনিকে রাখা হয়েছে সেই এনক্লোজারে তার সুরক্ষার জন্য রয়েছে অসংখ্য ট্রাপ ক্যামেরা। এদিন রাতে দেখা গেল বাঘিনীকে একটি জলাশয়ে যেতে। বেশ কিছুটা সময় সেখানে অতিবাহিত করে জল পান করে সে আবার ফিরে যায়। বনদপ্তরের তরফে এই ভিডিও সকলের সামনে আনা হয়েছে।

