বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে বিশেষ কর্মসূচি, শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ঘাটালের বীরসিংহ গ্রামে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই দিন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং তাঁর জীবন ও সমাজ সংস্কারে অবদানের কথা স্মরণ করেন। বিদ্যাসাগরের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বীরসিংহ গ্রামে এদিন উৎসবের আবহ তৈরি হয়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

