সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে স্বাস্থ্য-চক্ষু পরীক্ষা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে নজর রেখে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে। মঙ্গলবার ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার শতাধিক মানুষ অংশ নেন। বিনামূল্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করা হয়। শিবিরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। পাশাপাশি চোখের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদেরও চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। স্থানীয় এক চিকিৎসক জানান, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *