টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ডিম বোঝাই লরি, ফালাকাটায় চাঞ্চল্য।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রবিবার ভোরে ফালাকাটার ১৭ নম্বর জাতীয় সড়কের মেইন রোড ট্রাফিক মোড়ের কাছে উল্টে গেল ডিম বোঝাই একটি লরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। দুর্ঘটনায় চালক ও সহকারী সামান্য জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা থানার পুলিশ। সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরে স্বাভাবিক হয় যান চলাচল। বৃষ্টির কারণে ভোরে রাস্তায় লোকজন কম থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

