রসগোল্লা হাতে অভিনব প্রতিবাদ! গয়েশপুরে জুয়া-সাট্টার বিরুদ্ধে পথে বঙ্গীয় হিন্দু সমাজ।
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-যারা অবৈধ জুয়া ও সাট্টা চালায় তাদের মুখে তুলে দেওয়া হলো রসগোল্লা!
শুনতে একটু অবাক লাগলেও এমনি এক প্রতিবেদন তুলে ধরবো আমরা।
গয়েশপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান বঙ্গীয় হিন্দু সমাজের!
গয়েশপুর মন্ডল বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষথেকে মঙ্গলবার সকাল থেকে গয়েশপুর অঞ্চলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ অভিযানে পথে নামে।
এদিন বঙ্গীয় হিন্দু সমাজের কার্যকতারা গয়েশপুর বেদী ভবন ও গোকুল পুর অঞ্চলে বিশেষ করে অবৈধভাবে যারা সাট্তা ও জুয়ার আসর বসায় তাদের হাত জোড় করে বন্ধ করার আহ্বান করেন এবং মিষ্টি মুখ করান।
প্রসঙ্গত জুয়া সামাজিক ব্যাধি, পরিবার ও সমাজ প্রতিমুহূর্তে ধ্বংস হচ্ছে।
অনেকে জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে ভুল পথ বেছে নেয়।
বর্তমান সমাজে যুব সমাজ এই ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
তাই আগামী দিনে পরিছন্ন সমাজ তৈরি করতে এদিন বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষথেকে মিষ্টি নিয়ে অভিযান চালায়।
এদিন বঙ্গীয় হিন্দু সমাজের গয়েশপুর মন্ডলের কার্যকতাদের সঙ্গে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই অভিযানে।

