স্বনির্ভর গোষ্ঠীতে দুর্নীতির অভিযোগে সিঙ্গুর বিডিও অফিসে বিক্ষোভ, নির্বাচনের দাবিতে সরব আন্দোলনকারীরা।

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- স্বনির্ভর গোষ্ঠীর নামে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আজ সিঙ্গুর বিডিও অফিসে জোরালো প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের দাবি, স্বচ্ছতা ও গণতান্ত্রিক পদ্ধতি বজায় রেখে নির্বাচনের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী গঠন করতে হবে।

আমাদের স্পষ্ট দাবি—• স্বনির্ভর গোষ্ঠী গঠনে অবিলম্বে নির্বাচন করতে হবে।• সমস্ত অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করতে হবে।• প্রকৃত উপভোক্তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

গণতন্ত্রে মানুষের মতামতই শেষ কথা। তাই স্বনির্ভর গোষ্ঠী গঠনে স্বচ্ছ ও নির্বাচিত প্রতিনিধিত্বের দাবিতে এই আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *