কংগ্রেসের সাংগঠনিক রদবদল,জেলার সমস্ত ব্লক ও টাউনের বদল সভাপতি ও কার্যকরী সভাপতি।

পশ্চিমে মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের পথে জাতীয় কংগ্রেস। দলীয় সূত্রে খবর,জেলার সমস্ত ব্লক ও টাউনের কংগ্রেস কমিটিতে সভাপতি ও কার্যকরী সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে।
জানা গিয়েছে, সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তৃণমূল স্তরে দলীয় কার্যক্রম বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার প্রতিটি ব্লকে সংগঠনকে পুনর্গঠনের পাশাপাশি জনসংযোগ বৃদ্ধি এবং দলীয় কর্মসূচিকে আরও গতিশীল করার উপর জোর দেওয়া হবে বলে দলীয় সূত্রের দাবি।
দলের জেলা নেতৃত্ব জানিয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের নিয়ে খুব শীঘ্রই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক রূপরেখা এবং জনমুখী আন্দোলনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
কংগ্রেস নেতৃত্বের আশা, এই সাংগঠনিক রদবদলের ফলে জেলার প্রতিটি ব্লকে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং আগামী রাজনৈতিক লড়াইয়ে দল নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *