আশা কর্মীদের বেতন বৃদ্ধিতে খুশির হাওয়া, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আশা কর্মীদের বেতন বৃদ্ধি হওয়ায় খুশি আশা কর্মীরা, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে শুভেচ্ছা জানালেন গয়েশপুর পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা।
এদিন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার নেত্রী তানিয়া ভট্টাচার্য সহ অন্যান্যরা।
আশা কর্মীরা জানান ভোটের আগে বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে তারা আন্দোলন সংগঠিত করেছিলেন কিন্তু বিগত সরকার তাদের কোন গুরুত্ব দেয়নি।
অথচ রাজ্যে পালা বদল হবার পর নতুন সরকার তাদের শুধু গুরুত্ব নয় তাদের বেতন অনেক টাই বৃদ্ধি করেছে।
এই বেতন বৃদ্ধি হওয়াতে তারা যথেষ্ট খুশি।
তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা ও তার সুস্থতা কামনা করেন।
বৃহস্পতিবার আশা কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেত্রী তানিয়া ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এদিন এই বিষয়ে কি জানাচ্ছেন মহিলা মোর্চার নেত্রী শোনাবো আপনাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *