কলকাতায় পথ পরিবহন কর্মচারী সংঘের উদ্যোগে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ভারতীয় মজদুর সংঘের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পথ পরিবহন কর্মচারী সঙ্ঘের। ভারতীয় মজদুর সংঘ সর্ববৃহৎ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এটি একটি অরাজনৈতিক ,স্বাধীন এবং জাতীয়তাবাদী শ্রমিক সংগঠন, যা শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে কাজ করে থাকে। ১৯৫৫ সালে ২৩ জুলাই বিশিষ্ট সমাজ চিন্তক ও রাষ্ট্রীয় সংসেবক সংঘের প্রচারক দত্তোপন্ত থেঙ্গাড়ি প্রতিষ্টা করেছিলেন। সারা দেশের সঙ্গে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে ভারতীয় মজদুর সঙ্ঘের প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো। পথ পরিবহন কর্মচারী সংঘ বা (BMS)এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক কর্মচারীদের একজোট হওয়ার ডাক দেওয়া হয়, পাশাপাশি শ্রমিকদের এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানানো হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিলয় কুমার দে, সম্পাদক নির্মল ঘোষ, কার্যকরী সম্পাদক অলক শাসমল, ধর্মতলা শাখার কার্যকরী সম্পাদক
গোপাল বাজপেয়ী,পশ্চিমবঙ্গ ও নির্মাণ কর্মী সঙ্ঘের সহ সভাপতি সুজিত সাহা, কার্যকরী সদস্য সোমনাথ সরকার, পিন্টু সিং,বাপি কর্মকার, রবি সাউ, সুনীল ভৌমিক,সংগঠনের কোষাধ্যক্ষ রাজা সত্যজিৎ ব্যানার্জী সহ অন্যান্যরা।

