সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন আজ, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা।

বারাইপুর, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার বারাইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনের কথা রয়েছে। তাঁর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সূর্যপুর পুলিশ ফাঁড়ি ইতিমধ্যেই রঙিন সাজে সেজে উঠেছে। বারাইপুর থেকে সূর্যপুর পর্যন্ত গোটা রাস্তাজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা প্রস্তুতি খতিয়ে দেখছেন।
সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্রথমে বড় ধরায়ে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যাবেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সূর্যপুর পুলিশ ফাঁড়িতে পৌঁছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নতুন আউটপোস্টের।
এদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *