শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে ফালাকাটায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন।
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : – পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার ফালাকাটার স্টেশন মোড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এলাকায় সাফাই অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সমাজসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস উদ্যাপন করা হয় বলে জানান আয়োজকেরা।

