স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- কালনা কাটোয়া এসটিকে রোডে পথদুর্ঘটনায় গুরুতর জখম এক ছাত্র। জানা গিয়েছে আহত ওই ছাত্রের নাম কুমারেশ গোস্বামী। ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয় ছাত্র সে। স্কুল ছুটির পর শনিবার ফিরছিল সে। এমন সময় বেপরোয়া গতিতে আসা সাইকেল- আরোহী ওই ছাত্রকে ধাক্কা মেরে দেয় ওই মারুটি গাড়ি। ঘটনায় গুরুতর আহত ওই ছাত্রকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায় সেখানে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *