লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি, মিতালি দাসের টাকা গেল অন্যের ব্যাংক অ্যাকাউন্টে।

মালদা, নিজস্বসংবাদদাতা:- ফের মালদায় দুর্নীতির পর্দাফাঁস। ফের হদিশ মিলল পুরুষ লক্ষ্মীর। অভিযোগ পাঁচ বছর ধরে গৃহবধূ মিতালি দাসের লক্ষীর ভান্ডারে টাকা ঢুকছিল কলেজ পড়ুয়া মোবারক হোসেনের একাউন্টে। থানায় অভিযোগ দায়ের হতেই সুর বদল লক্ষ্মী ছেলের। সমস্ত টাকা সরকারকে ফেরত দেওয়ার আর্জি। এমনই অভিযোগ সামনে আসতে রীতিমতো সোরগোল পড়ল মালদার হরিশ্চন্দ্রপুরের হরুদমনগর এলাকায়। অভিযোগ হরিশ্চন্দ্রপুরের হরদমনগরের বাসিন্দা মিতালি দাস। ২০২১ সালে তিনি লক্ষীর ভান্ডারের ফর্ম ফিলাপ করেন। প্রশাসন সমস্ত নথিপত্র যাচাই করে তাকে যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত করে। কিন্তু তারপর থেকে তার একাউন্টে টাকা ঢোকে নি।তার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে বেলসুরের বাসিন্দা মোবারক হোসেনের একাউন্টে।দীর্ঘদিন বাইরে থাকতেন মিতালি। কেন টাকা ঢুকছে না বুঝতে পারেন নি। এবার ভোট দিতে এসে জানতে পারেন তার টাকা ঢুকছে অন্যের একাউন্টে।তারপরেই এদিন ঘটনার তদন্ত এবং দোষীর শাস্তির দাবিতে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।যদিও কলেজ পড়ুয়া মোবারক হোসেনের দাবী সে এই বিষয়ে কিছু জানত না। জানার পর এখন সে সমস্ত টাকা ফিরিয়ে দিতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *