বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে তাণ্ডব, হরিশ্চন্দ্রপুরে পুলিশের জালে দুজন।

মালদা, নিজস্বসংবাদদাতা:— বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মদের ঠেকে দাপাদাপি, তোলাবাজি থেকে শুরু করে অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয় দেখাতে চলল গুলি, গ্রেপ্তার দুই দুষ্কৃতী।
মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তবর্তী ভালুকা অঞ্চলের ঘটনা। ধৃতদের নাম আশিকুল রহমান (বাড়ি মশালদহ বাজার এলাকায়), শ্রীরাম যাদব (বাড়ি বিহারে)। জানা গেছে শ্রীরাম যাদব বিহার থেকে আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে এসে বন্ধু আশিকুল কে নিয়ে ভালুকাতে একটি মদের ঠেকে যান। সেখানেই সুরাপান করে উপস্থিত অন্যান্যদের হুমকি দেন।টাকা দাবি করেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র উচিয়ে এক রাউন্ড গুলিও চালান।সামনে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।এদিকে খবর পাওয়া মাত্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অন্যদিকে ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *