ফলের আগে মহাকালবাড়িতে পুজো বিজেপি প্রার্থী দীপক বর্মনের।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই বিধানসভা ভোটের ফলাফল।রবিবার সকালে মন্দিরে পুজো দিলেন ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। এদিন তিনি ফালাকাটাবাসী তথা সকল পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনায় ফালাকাটার ঐতিহ্যবাহী মহাকালবাড়ি মন্দিরে পূজা দেন।

