চন্দ্রকোনারোডে অমিত শাহের জনসভা, শেষ দিনে বিজেপির শক্তি প্রদর্শন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার শেষ দিনে নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দিন শালবনী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান মাহাতোর সমর্থনে এই জনসভা করা হয়। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন শালবনীতে জিন্দাল কারখানা এখনো সম্পূর্ণ প্রজেক্টের কাজ হয়নি, তবে বিজেপি সরকার ক্ষমতায় এলে তা প্রধানমন্ত্রীর হাত ধরেই তৈরি করা হবে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের দেশের বাইরে পাঠানো হবে। এবং দুর্নীতির সঙ্গে যুক্ত সমস্ত অপরাধীদের জেলে ভরা হবে। এই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার একাধিক বিজেপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *