ফালাকাটায় ঢাকঢোলের তালে কংগ্রেসের শোভাযাত্রা, সমর্থন চাইলেন প্রার্থী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রচারের শেষ দিনে ফালাকাটায় কংগ্রেসের মহা মিছিল, সমর্থন চাইলেন অক্ষয় কুমার বর্মন। মঙ্গলবার দুপুরে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অক্ষয় কুমার বর্মন-এর সমর্থনে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।ফালাকাটার মিলরোড ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল ঢাকঢোলের তালে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশ নেন প্রার্থী নিজেও। শহরের রাস্তায় রাস্তায় জনসংযোগে নেমে সাধারণ মানুষের কাছে সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *