তৃণমূল কংগ্রেসের নির্বাচনী মহা মিছিল হল মন্তেশ্বরে কুসুম গ্রামে প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী নেতৃত্বে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে মহা মিছিল, এই মহা মিছিল শুরু হয় দীর্ঘনগর গ্রামের মোড় হইতে কুসুমগ্রাম বাজারে চৌমাথায় এসে শেষ হয়। অগণিত মানুষ এই মিছিলে পা মেলালেন। মিছিল শেষে কুসুম গ্রাম বাস স্ট্যান্ডের সামনে চৌমাথায় বেদিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী বক্তব্য রাখেন কুসুম গ্রাম বাস ইউনিয়নের টাকা-পয়সার আগে যে সকল নেতাদের হাতে তুলে দেয়া হতো আজ থেকে তা দেওয়া বন্ধ, সেই টাকা গরিব মানুষদের বিতরণ করা হবে বললেন চৌধুরী সাহেব ,কুসুমগ্রাম বাজারে তোলা তুলা আজ থেকে বন্ধ, বাজারে সকল ব্যবসায়ীদেরকে অনুরোধ করলেন কোন ব্যবসায়ী তোলা দেবেন না। নাম না করে মন্তেশ্বর বিধানসভার কেন্দ্রের দশ জন ব্যক্তি ছাড়া সকলেই একসঙ্গে ভোট করার আহ্বান জানান। এই ১০ জন ব্যক্তি মন্তেস্বরের কুসুম গ্রামে আগুন লাগানোর জন্য জনগণের সামনে ক্ষমা চাইতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *