মাত্র দুই বছর বয়সেই নজিরবিহীন সাফল্য অর্জন করল তপন ব্লকের উত্তর করদহ গ্রামের খুদে শান বৈদ্য।

দক্ষিণ দিনাজপুর, তপন, নিজস্ব সংবাদদাতা:
মাত্র দুই বছর বয়সেই নজিরবিহীন সাফল্য অর্জন করল তপন ব্লকের উত্তর করদহ গ্রামের খুদে শান বৈদ্য। অসাধারণ স্মৃতিশক্তি ও বাক্পটুতার জোরে সে জায়গা করে নিয়েছে India Book of Records-এ।
শানের বাবা সঞ্জু বৈদ্য পেশায় একজন পরিযায়ী শ্রমিক এবং মা সঙ্গীতা বালা বৈদ্য। অভাবের সংসার হলেও ছেলের প্রতিভাই এখন তাঁদের সবচেয়ে বড় গর্ব।
এত অল্প বয়সেই শান অবলীলায় বলে দিতে পারে পশুপাখি, ফল, ফুল ও বিভিন্ন জীবজন্তুর নাম। জানা গিয়েছে, সে মাত্র—
২৩ সেকেন্ডে ১২টি সবজির নাম
২৮ সেকেন্ডে ১০টি ফলের নাম
৩৪ সেকেন্ডে শ্রীমদ্ভগবদ্গীতা-র ১৮টি নাম
৪৭ সেকেন্ডে ১২টি পাখির নাম বলে সকলকে বিস্মিত করেছে
এই অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবে ইতিমধ্যেই তার বাড়িতে পৌঁছে গিয়েছে শংসাপত্র, মেডেল, কলম এবং একাধিক উপহার। মঙ্গলবার সেই সম্মান হাতে পেয়ে আবেগে ভেসে যান তার বাবা-মা।
পরিযায়ী শ্রমিকের পরিবারে জন্ম নিয়েও শানের এই সাফল্যে এখন আনন্দের ঢেউ উঠেছে শুধু বৈদ্য পরিবারেই নয়, গোটা উত্তর করদহ গ্রামজুড়ে।
মাত্র দুই বছর বয়সেই যে প্রতিভার ঝলক দেখিয়েছে শান, তা ভবিষ্যতে আরও বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *