প্রার্থী পছন্দ না হওয়ায় চাঁচলে কংগ্রেসে বিক্ষোভ দেখাল বিধানসভার কংগ্রেস নেতাকর্মীদের একাংশ।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন রবিবার রাতে মালদার চাঁচল বিধানসভার কংগ্রেস নেতাকর্মীদের একাংশ। প্রার্থী না পসন্দ হওয়ায় বদলের দাবীতে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে, রাস্তায় জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন পথ অবরোধ করে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল চাঁচলের কংগ্রেস কার্যালয়ের সামনে। | রাস্তায় আসবাবপত্র ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন তরলতলায় কংগ্রেস কার্যালয়ের সামনে।কংগ্রেস কর্মীদের দাবি ছিল আনজারুল হক জনি কে প্রার্থী করতে হবে। কিন্তু প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুব কে। তারপরেই দলীয় কার্যালয়ে ভাঙচুর। কার্যালয়ের সামনে তরলতলা মোড়ে আসবাবপত্র টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা এলাকায়। কংগ্রেস নেতা কর্মীদের অভিযোগ জেলা সভাপতি ইসা খান টাকার বিনিময়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে আসিফ মেহেবুবকে প্রার্থী করেছে। সম্পূর্ণ তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য।তাই প্রার্থী বদল না করলে এই বিক্ষোভ আরো বাড়বে। এই পরিস্থিতিতে দেখার বিষয় কংগ্রেসের হাই কম্যান্ড কি সিদ্ধান্ত নেয়। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

