উন্নয়ন নিয়ে সংঘাত, মালদায় তৃণমূল-বিজেপি মুখোমুখি।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের প্রাক্কালে শাসক বনাম বিরোধী তরজায় ক্রমেই চড়ছে মালদায় রাজনৈতিক পারদ। উন্নয়নের ইস্যুকে সামনে রেখে এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করল বিজেপি। এলাকার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়আর্ন বিরুদ্ধে দুর্নীতি ও কাজ না করার গুরুতর অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া।
এক সাংবাদিক বৈঠকে অভিষেক সিংহানিয়া অভিযোগ করেন, গত পাঁচ বছরে এলাকায় কার্যত কোনও উন্নয়নই হয়নি। তাঁর দাবি, “পাঁচ বছরে লবডঙ্কা উন্নয়ন হয়েছে। মানুষের জন্য বরাদ্দ অধিকাংশ টাকা আত্মসাৎ করা হয়েছে।”
তিনি আরও বলেন, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা—প্রতিটি ক্ষেত্রেই বেহাল অবস্থা। সাধারণ মানুষ এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এবং পরিবর্তনের অপেক্ষায় রয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিদায়-বিধায়ক সমর মুখোপাধ্যায় এই বিষয়ে কোন মন্তব্য না করলেও জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বিদায়ী বিধায়ক সমর মুখোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং সাধারণ মানুষ তার সুফল পেয়েছে।

