দীপক বর্মনের উপস্থিতিতে জমজমাট ধর্মীয় মিছিল।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে ফালাকাটায় আয়োজিত হল বৃহৎ ধর্মীয় শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশ নেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন। ওই শোভাযাত্রাটি ফালাকাটার গৌড়ীয় মঠ থেকে শুরু হয়ে থানা রোড, নেতাজি রোড হয়ে মেন রোড ও বিবেকানন্দ মোড় পরিক্রমা করে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে মিল রোডের ময়দানে গিয়ে শেষ হয়। কয়েক হাজার মানুষ এই ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।শোভাযাত্রাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ফালাকাটা থানার আইসি-সহ পুলিশ আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

