নদী-দিঘি সংস্কারের দাবিতে পোস্টার লাগাল দিশারী সংকল্প।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ ২২ শে মার্চ বিশ্ব জল দিবস। সেই উপলক্ষে ভোটের প্রাক্কালে বালুরঘাটের পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্প পরিবেশের জন্য জেলা জুড়ে প্রচার শুরু করলো।
ভোটের প্রচার শুধু রাজনৈতিক দলগুলো করবে কেন? নিজের এলাকার নদী দিঘি ভোটের প্রচারে উঠে আসবে না কেন? Sandy পরিবেশ প্রেমি সংস্থা দিশারী সংকল্প স্টিকার পোস্টার লাগিয়ে দিল বালুরঘাট, চকভৃগু,নলতাহার মোড়, রাজুয়া দাঁড়ালহাট, রামপুর,ফুলবাড়ি, প্রাণসাগর এলাকায় স্টিকার পোস্টার দেওয়া হলো। এই বিষয় গুলো সাধারণত : ভোটের প্রচারে উঠে আসে না। বিধানসভা ভোট মানে বিধানসভা এলাকার বিভিন্ন বিষয়ের উপর মানুষের দৃষ্টি নিবদ্ধ থাকে। সেখানে নিজ নিজ এলাকার নদী দিঘি খাল বিল সংস্কারের কথা তুলে ধরতে এই পরিবেশবান্ধব প্রচার অভিযান হলো। পোস্টারে লেখা আছে নিজের এলাকার নদী,দিঘি, জলাভূমি, খাল বিল সংস্কার হোক সংস্কার মানে কর্মসংস্থান। সংস্কার মানে পরিবেশ রক্ষা।সবুজ সম্পদ বাঁচিয়ে উন্নয়ন হোক। এসো পরিবেশের বন্ধু হই। এই সমস্ত লেখা সম্বলিত পোস্টার দেখে সাধারণ মানুষের মধ্যে আগ্রহও করা গেল। উপরোক্ত দাবী গুলো সম্পর্কে সহমতও পোষণ করলেন তারা। ভোটের প্রাক্কালে পরিবেশের জন্য স্থানীয় দাবী দাওয়া নিয়ে এই পরিবেশবান্ধব প্রচার-বিজ্ঞানে ছিলেন দিশারী সংকল্পের সদস্য সৌরভ ঘোষ, সুদীপ মণ্ডল, স্বপ্নদীপ ঘোষ, সম্পাদক তুহিনশুভ্র মণ্ডল।
প্রতিটি বিধানসভা এলাকার খাল- বিল- নদী- দিঘি গুলো সংস্কারের অভাবে মজে যাচ্ছে। অথচ সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ভোটের প্রচারে তুলে আনে না। পরিবেশের এই সম্পদ গুলোকে রক্ষা করলে অর্থনৈতিক পুনরুজ্জীবনও সম্ভব। তাই এই উদ্যোগ – জানালেন সম্পাদক তুহিনশুভ্র মণ্ডল। তার কথায় আজ দক্ষিণ দিনাজপুর একাংশে পরিবেশবান্ধব ভোটের প্রচার আমরা করলাম। ২৩ এপ্রিল ভোটের আগে পর্যন্ত পরিবেশ বান্ধব এই প্রচারাভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *