“মারাং বুরু বাঁচাও” স্লোগানে সরব সেঙ্গেল অভিযান।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- “সারনা ধর্ম কোড দাও, আদিবাসীদের ভোট নাও”। এই স্লোগান তুলে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে মিছিল বালুরঘাটে। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী সেঙ্গেল অভিযান এর পক্ষ থেকে জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটে মিছিল করে। বালুরঘাট শহরে কয়েক শত আদিবাসী সম্প্রদায়ের মানুষ মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারীরা জানান, মারাং বুরু বাঁচাও এবং আদিবাসীদের ধর্ম সারনা ধর্ম এর কোড দিতে হবে। এই দাবিতেই তাদের স্লোগান “সারনা ধর্ম কোড দাও, আদিবাসীদের ভোট নাও” বলে জানান, আদিবাসী সিঙ্গেল অভিযানের আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, আদিবাসীদের ধর্ম সারনা ধর্ম এর কোড দিতে হবে। পাশাপাশি তাদের অভিযোগ ঝাড়খণ্ডের আদিবাসীদের আবাসস্থল পরেশনাথ পাহাড় দখল করে জৈন ধর্মের যে প্রসারে উদ্যোগ চলছে তারা বন্ধ করতে হবে। এই দাবিতেই এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি কে ডেপুটেশন দেওয়া হয় বলে জানান, আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *