অর্পিতা ঘোষের হাত ধরে বড় যোগদান কর্মসূচি।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- তৃণমূলের বালুরঘাট বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার পরেরদিনই বালুরঘাটে শক্তি বৃদ্ধি ঘটল তৃণমূলের। বুধবার সন্ধ্যায় বিভিন্ন দল ছেড়ে প্রায় ৫০০ জন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তে যোগদান করলেন বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হাত ধরে। পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসির সভাপতি নামিজুর রহমান, বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি, আইএনটিটিইউসির বালুরঘাট শহরের সভাপতি মিঠুন নিয়োগী,আইএনটিটিইউসির বালুরঘাট ব্লক সভাপতি রাজীব দাস সহ অন্যান্যরা। এদিন এই যোগদান কর্মসূচিতে এসে অর্পিতা ঘোষ বলেন আজ এখানে প্রায় যোগদান করলেন। এদের সঙ্গে এর আগেও একবার কথা হয়েছিল। আজ সরাসরি এরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিত এই যোগদানের ফলে আইএনটিটিইউসির শ্রীবৃদ্ধি ঘটলো আমরা চাইবো আইএনটিটিইউসির উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। যোগদানকারী বিশ্বজিৎ কর্মকার বলেন আগে আমি কংগ্রেস করতাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে উদ্বুদ্ধ হয়ে আমি আজ তৃণমূলে যোগদান করলাম। আমি ছাড়াও এখানে আরো ৫০০ জন যোগদান করেছে।

