হরিশ্চন্দ্রপুরে ঘরে ঘরে প্রচার সিপিআইএম প্রার্থীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে প্রার্থী ঘোষণা হতেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী শেখ খলিল। সোমবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর সদরে মুদির দোকান থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই ভোট প্রচার করেন খলিল। তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে এবার সিপিএমমুখী হবে হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষ এবং দু’হাত দুলে তাঁকে আশীর্বাদ করবেন বলে আশাবাদী খলিল। সৎ,সাহসী ও দুরদর্শী সিপিআইএম প্রার্থী পেয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষ উৎসাহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *