গোয়ালতোড়ে শান্তিনিকেতনের ছোঁয়ায় সাড়ম্বরে বসন্ত উৎসব উদ্‌যাপন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে নৃত্যশিল্পী তথা অধ্যাপিকা পায়েল পাত্র’র উদ্যোগ শান্তিনিকেতনের ভাবনায় সাড়ম্বরে পালিত হলো বসন্ত উৎসব। এই দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার বসন্ত উৎসবের শুভ সূচনা করা হয়,আবৃতি,নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হয় বসন্ত উৎসব। এদিন উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ জয়ন্ত কিশোর নন্দী, কবি সাহিত্যিক তথা শিক্ষক দেবীপ্রসাদ পাঁজা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *