রোজার আগে ইফতার বিতরণ, সামিল বিধায়ক ও জেলা নেতৃত্ব।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ২ মার্চঃ পূর্ব বর্ধমান জেলা মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক আব্দুল্লার উদ্যোগে পৌর এলাকার ১৩০০ পরিবারের হাতে ইফতার সামগ্রী প্রদান করা হয়। মেমারি নতুন বাসস্ট্যান্ডে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের দলনেতা ফাত্তার কয়াল সহ মেমারি ১ ব্লক ও শহরের শাখা সংগঠনের নেতৃত্ব, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *