দলীয় পদের টাকার অভিযোগে খেজুরিতে তৃণমূলের দুই নেতার হাতাহাতি, ভিডিও ভাইরাল।
খেজুরি-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দলীয় পদের জন্য লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগ এবং পদ না পেয়ে টাকা ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে খেজুরিতে তৃণমূল পার্টি অফিসের ভেতর দলের দুই নেতার হাতাহাতি মারামারি ঘুঁষোঘুঁষির ভাইরাল ভিডিও প্রকাশ্যে!
যা ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে খেজুরিতে। এলাকার দুই তৃণমূল নেতা শংকর দুলাল পাত্র এবং নন্দন দাসের মধ্যে কলার ধরে মারামারির ভিডিও ভাইরাল। কলার ধরে মার এবং ঘুঁষোঘুঁষির ভাইরাল ভিডিও সামনে আসায় চরম অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। যা নিয়ে দলের নেতারা মুখে কুলুপও এঁটেছেন।
ভোটের মুখে নিজেদের মধ্যে মারামারি এবং কোন্দল ঘিরে খেজুরিতে দলের অনৈক্যের ছবি প্রকাশ্যে এসে পড়ায় বেশ অস্বস্তিতেও তৃণমূল নেতৃত্ব।

