কেশপুরের বারোমাইলে লরির ধাক্কায় স্কুটি আরোহীর মৃত্যু, আহত এক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-বেপরোয়া গতিতে থাকা লরি ধাক্কা মারলো স্কুটিকে থাকা দুইজনকে,ঘটনায় মৃত্যু হয়েছে একজনের,আহত হয়েছে অপর একজন, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বারোমাইল এলাকায়,পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম সারাফ আলি, বয়স আনুমানিক ৮৯ বছর,বাড়ি বিরবিরা এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বারোমাইল এলাকার রাজ্য সড়কে লরিটি দ্রুত গতিতে স্কুটিকে থাকা দুইজনকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি নার্সারীতে ঢুকে পড়ে, এর ফলে কার্যত মাটিতে মিশিয়ে দেয় নার্সারির ঘর,এরপর স্থানীয়দের তৎপরতায় আহত দুইজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক,এরপর উত্তেজিত হয়ে পড়ে জনতা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *