মুখ্যমন্ত্রীর ঘোষণায় বসেছে যুবশ্রী প্ল্যাটফর্মের ক্যাম্প, চাঁচল পাঁচালি মাঠে উপচে পড়া ভিড়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চাঁচল ১ ব্লকের যুবশ্রী প্ল্যাটফর্মের ক্যাম্প বসানো হয়েছে চাঁচল পাঁচালি মাঠে। তবে ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ফর্ম নেওয়ার জন্য মহিলা ও যুবকদের মধ্যে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার মাইকিং করা হলেও ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ ও প্রশাসনকে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *