বিধানসভা নির্বাচনের আগেই মাঠে তৃণমূল, বুলবুলচন্ডী–আকতৈলে দেওয়াল লিখন কর্মসূচি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বিধানসভা নির্বাচন ঘোষণার আগে প্রস্তুত তৃণমূল।মঙ্গলবার রাস্তায় নেমে হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেস প্রস্তুত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাখির চোখ করে নজর রেখে প্রস্তুত তৃণমূল। মালদার বুলবুলচন্ডী অঞ্চলে দেওয়াল লিখন শুরু করল মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে। এদিন হবিবপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আকতৈল অঞ্চলের কেন্দপুকুর এলাকায় দেওয়াল লিখন শুরু করা হয়। দেওয়াল লিখন পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ রায়, হবিবপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি সৌগত সরকার, ব্লক সম্পাদক প্রীতম সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে কেন্দপুকুরে বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করে তৃণমূলের প্রতীক চিহ্ন এঁকে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জয়যুক্ত করার আবেদন জানান। যদিও দেওয়াল লিখনের কোন প্রার্থীর নাম এখনো উল্লেখ করা হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *