লক্ষ্মী ভান্ডার বাড়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, গড়বেতা শহরে তৃণমূলের পদযাত্রা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর বাজেটে বাড়লো লক্ষ্মী ভান্ডার,ধন্যবাদ জানালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহর তৃণমূল,শনিবার বিকেলে গড়বেতা শহরে সুসজ্জিতভাবে পদযাত্রার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো তৃণমূলের নেতা কর্মীরা। এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ,সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সাবিনা মন্ডল, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃন্ময় শুকূল, অঞ্চল নেতৃত্ব প্রশান্ত দে, প্রধান উপপ্রধান সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এই দিন পদযাত্রার পাশাপাশি পথচারীদের মিষ্টিমুখ করানো হয় তৃণমূলের তরফ থেকে,এই দিন এই পদযাত্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *