উন্নয়নের নামে মানুষকে ঠকানোর অভিযোগ, বিজপুরে তৃণমূলকে কাঠগড়ায় শীলভদ্র দত্ত।
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:-রাজ্য রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন নয়, তবে আজ কাঁচরাপাড়ায় ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্তর হাত ধরে তা নতুন মাত্রা পেল। বুধবার ব্যারাকপুর জেলা সম্পাদক (বিজেপি) তিওয়ারির বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হন তিনি। শীলভদ্র দত্ত তৃণমূল কংগ্রেসের দুর্নীতির একটি তথাকথিত ‘চার্জশিট’ বা অভিযোগপত্র পেশ করেন। তাঁর দাবি, গত কয়েক বছরে বিজপুর এবং সংলগ্ন এলাকায় উন্নয়নের নামে সাধারণ মানুষ কে ঠকানো হয়েছে দুর্নীতি হয়েছে।

