২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য: গয়েশপুর থেকে চুরি যাওয়া স্করপিও উদ্ধার কল্যাণী থানার পুলিশের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত ছাব্বিশে জানুয়ারি রাত্রি একটা নাগাদ কল্যানী থানার অন্তর্গত গয়েশপুর আউট পোস্টে একটি কমপ্লেন হয় রাজা ঘটক এর বাড়ির সামনে থেকে একটি সাধারণের স্করপিও গাড়ি চুরি হয়ে যাওয়ার। সেইমতো কল্যাণী থানাতে একটি কেস রেজিস্টার হয় এবং তদন্ত শুরু করেন এ.এস.আই অনুপম বিশ্বাস, ২৪ ঘন্টার মধ্যে গাড়িটিকে পুনরুদ্ধার করা হয় চোরাকারবারীদের কাছ থেকে, পুলিশের সন্দেহ এই কারবারের সঙ্গে আরো কিছু ছেলের যোগাযোগ রয়েছে। বিভিন্ন জেলার গাড়ি চুরির ঘটনার সঙ্গে এদের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গত ২৭ তারিখে এদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং সাত দিন জিজ্ঞাসাবাদ এর জন্য রিমান্ড চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *