জনভিড় ও হয়রানির মাঝে মানবিক উদ্যোগ মালদা জেলা ও গাজোল ব্লক যুব তৃণমূলের।
মালদা-গাজোল, নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস এবং গাজোল ব্লক যুব তৃণমূলের উদ্যোগে রবিবার এস আই আর হেয়ারিং করতে আসা সমস্ত জনসাধারণের হাতে কেক ও জল তুলে দেওয়া হয়। রবিবার সকালের ঘটনা। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস, গাজোল ব্লক যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এদিন সকাল থেকে হেয়ারিং জন্য মানুষ ভিড় করে স্থানীয় ব্লক প্রশাসন ক্যাম্পাসে। এতে মানুষের হয়রানি হয়। মহিলাদের কষ্টের শেষ থাকে না । বিষয়টি দেখে সাহায্য করতে এগিয়ে আসে যুব তৃণমূল। সকলকে সহযোগিতা করা হবে , এছাড়া ও তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেস একমাত্র মানুষের পাশে দাঁড়াতে জানে ও সহযোগিতা করতে জানে বলে তারা জানান।

