হালিশহরে রাজ্যস্তরের মঞ্চে দাপট দেখাল বালুরঘাটের ফিটনেস ওয়ারিয়র্স জিম।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ফিটনেস ওয়ারিয়ার্স জিমস সোনায় মোড়া দক্ষিণ দিনাজপুর।রাজ্যস্তরের পাওয়ার লিফটিংয়ে জেলার কৃতির দুরন্ত সাফল্য
কলকাতার নৈহাটি হালিশহরে গত ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ফিটনেস ওয়ারিয়র্স জিমের রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় বিশাল সাফল্য

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ফিটনেস ওয়ারিয়র্স জিমের কর্ণধার সম্রাট অধিকারী ও তার সহযোগীরা কলকাতার হালিশহরে অনুষ্ঠিত রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় বিশাল সাফল্য অর্জন করেছে। গত ৯ই ও ১০ই জানুয়ারী, ২০২৬ (শনিবার ও রবিবার) কলকাতার হালিশহরে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় দ্বিতীয় বেঙ্গল মহাবীর ক্লাসিক রাও পাওয়ারলিফটিং, বেঞ্চ প্রেস এন্ড ডেডলিফ্ট চ্যাম্পিয়নশিপ – ২০২৬ প্রতিযোগিতায় ফিটনেস ওয়ারিয়র্স জিম রাজ্য পাওয়ার লিফটিং এ টিম চ্যাম্পিয়ন থার্ড হয়েছে।

সম্রাট অধিকারী প্লেয়ার অফ দি ইয়ার -২০২৫ (মেন) ও সিলভার পদক অর্জন করেছে। তার সাথে তার ছাত্র ছাত্রীরাও পিছিয়ে নেই তারা তাদের বিভাগে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মধুমিতা চৌধুরী প্লেয়ার অফ দি ইয়ার -২০২৫ (ওমেন) ও তিনটি গোল্ড পদক, প্রিয়া মন্ডল দুটি গোল্ড ও একটি সিলভার পদক, মধুরিমা দাস একটি গোল্ড পদক, সাগর কর্মকার একটি গোল্ড পদক, আরিয়ান অধিকারী একটি সিলভার ও একটি ব্রোঞ্জ পদক, সোনা দাস একটি সিলভার পদক, লিটন কর্মকার একটি ব্রোঞ্জ পদক ও তোরানময় দাস লিফটিংয়ের জন্য ভালো লিফটারের খ্যাতি অর্জন করেছে।

ফিটনেস ওয়ারিয়র্স জিমের এই সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সারা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী ফিটনেস ওয়ারিয়র্স জিমের সকল সদস্যের ভবিষ্যতের শুভকামনা করে তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। ই আশাতেই বুক বাঁধছে দক্ষিণ দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *