উৎসাহ-উদ্দীপনায় জমজমাট পুরাতন মালদার যুব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

।মালদা, নিজস্ব সংবাদদাতা:- ওল্ড মালদা যুবর পরিচালনায় ১২ ও ১৩ই জানুয়ারি পুরাতন মালদার সাহাপুর হাইস্কুল মাঠে সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে রাত্রিকালীন যুব কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। যুব দিবস উপলক্ষে ১২ই জানুয়ারি প্রতিযোগিতার শুভ সূচনা হয়, যেখানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে নামে বিভিন্ন দল।
১৩ই জানুয়ারি মঙ্গলবার ছিল ফুটবল টুর্নামেন্টের অন্তিম দিন। ফাইনাল ম্যাচে দর্শকদের ভিড় ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। খেলায় বিনোদনের জন্য মাঠে ছিল জাঁকজমক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন । বিভিন্ন জেলা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল I পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে নগদ দুই লক্ষ টাকা ও ট্রফি এবং রানার্স -আপ দলকে নগদ দেড় লক্ষ টাকা ও ট্রফি তুলে দেওয়া হবে । যুব কাপ খেলার প্রধান উদ্যোক্তা কমল ঘোষ জানান ২০২৪ সালে এলাকার ফুটবল প্রেমীদের আনন্দ দেওয়ার জন্য যুব কাপের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, পুরাতন মালদা পৌরসভার প্রাপ্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ বিশিষ্ট নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকদের মতে, এই ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক চর্চাকে এগিয়ে নিয়ে যায়। সফল আয়োজনের জন্য ওল্ড মালদা যুব পরিচালনার উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *